- সোহাগ হাওলাদার, বরগুনা
- প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ০৮:০০ পিএম
বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের অংশগ্রহণে এক নেটওয়ার্কিং ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বরগুনা সিভিল সার্জন অফিস এবং ব্র্যাক বরগুনার যৌথ আয়োজনে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় “Networking Meeting/Orientation with Medical Graduate Practitioners/Pediatricians on Basic TB, Malaria, HIV” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ূন শাহিন খান, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. ইউনুস আলী এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ব্র্যাকের জেলা সমন্বয়কারী, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজারসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা রোগ নিয়ন্ত্রণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্ বলেন, এ ধরনের ওরিয়েন্টেশন সভা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!