- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৩:৫৩ পিএম
বরগুনায় ভাবিকে জবাই করে হত্যার ১০ বছর পরে" এবার ৬ বছরের ভাতিজীকে পিটিয়ে খুন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার তালতলী উপজেলায়
ভাবিকে জবাই করে হত্যার ১০ বছর পরে এবার ছয় বছরের ভাতিজী মোসা. নাহিলকে পিটিয়ে খুন করেছেন মাদকাসক্ত চাচা হাবিব খান।
শিশু নাহিল, ইদুপাড়া এলাকার জেলে মোঃ দুলাল খানের মেয়ে এবং লালুপাড়া আইডিয়াল স্কুলের কেজি শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ছিল। এ ঘটনার পরপরই অভিযুক্ত চাচা মোঃ হাবিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০ টার দিকে নিহত ওই শিশুটির বাবা মোঃ দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব মামলার বাদী দুলাল খানের আপন ভাই হওয়ায় তারা একই বাড়িতে বসবাস করতেন। তবে হাবিব সার্বক্ষণিক নেশাগ্রস্থ থাকায় প্রায় সময়ই অহেতুকভাবে পরিবারের বিভিন্ন সদস্যদের গালিগালাজ করাসহ মারধরও করতেন। ঘটনার দিন ভুক্তভোগী নাহিল ইদুপাড়া ফরেস্ট অফিস সংলগ্ন একটি মুদির দোকানে রুটি কিনতে যায়। এ সময় হঠাৎ হাবিব পিছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় শিশুটিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে বরিশাল নেওয়ার পথেই মৃত্যু হয় শিশু নাহিলের।
এরআগে একইদিন বেলা সাড়ে ১২টার দিকে তলতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মাদকাসক্ত চাচা হাবিব খান ২০১৫ সালে বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে জবাই করে হত্যা করেছিলো, তখন তার বয়স ছিলো মাত্র ১৭ বছর। সে মামলায় শিশু আইনে নয় বছর সাজাভোগ করে ২০২৪ সালের শুরুর দিকে জামিনে বের হন হাবিব। মুক্তি পাওয়ার এক বছর পাড় না হতেই একই জনমে দুই পরিবারের রক্তে রাঙা হলো তালতলী ঈদু পাড়া গ্রাম, এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের ঘরের প্রাণ।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, চাচা কতৃক ভাতিজী হত্যার একটি ঘটনা ঘটেছে। এ ঘাটনায় নিহত ওই শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আসামি চাচা হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!