- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৯ পিএম
বরগুনায় স্ত্রীদের সামনে মরিচ ও পেঁয়াজ বাটলেন স্বামীরা
বরগুনা জেলা প্রতিনিধিঃ
সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই শুকনা মরিচও পেঁয়াজ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই এক ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা "জাগো নারী"।
কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী এই “জেন্ডার রোল শিফটিং গেইম” প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্টানের সমাপ্তি করা হয়। বাবর আলী পাখি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।
প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নারীর কাজও যে কষ্টকর, সম্মানীয় এবং গুরুত্ব পাওয়ার যোগ্য তা আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, এবং একই সাথে তারা নারীর কাজে প্রতি সহযোগিতা করার মনোভাবও প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
ও বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন,
“এই গেইমের মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভাঙা, নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা তাই পুরুষদের মশলা বাটা (পেঁয়াজ এবং শুকনা মরিচ) প্রতিযোগিতা আয়োজন করা হয়।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!