- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৫ পিএম
বরগুনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক হত্যা, গ্রেপ্তার দুই
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালককে গলা কেটে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত চালকের নাম মো. আজিজুল (২২), তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে যাত্রীবাহী অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় যাত্রীরা চালক আজিজুলের গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের কচুরিপানাযুক্ত ডোবায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
ঘটনার সাত ঘণ্টার মধ্যে বরগুনার বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই ঘাতককে গ্রেপ্তার সক্ষম হয়। তারা হলেন পশ্চিম বলইবুনিয়া গ্রামের সগির হাওলাদারের ছেলে সাইফুল (২৫) ও ইউনুচ আলীর ছেলে হৃদয় (২৩)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!