- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম
বরগুনায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় " এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যয় বরগুনা জেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা জনাব মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার পুলিশ সুপার, বরগুনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বরগুনা সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং বরগুনা সদর উপজেলার লোকাল গভর্মেন্টের ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় বাস্তবায়িত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি এর সদস্য ও কমিউনিটি মোবিলাইজেশন ফেসিলিটেটর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।#
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!