- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৯:১৮ পিএম
বরগুনায় বামনায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকহাত আরা।
উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকহাত আরা বলেন, “ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় বামনায় এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজ ও আধুনিক করতে কাজ করছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সরাসরি প্রদান করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, অনলাইন আবেদন, খতিয়ান যাচাই, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ও প্রয়োজনীয় পরামর্শ সেবা। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেলা প্রাঙ্গণে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।মাসুদ রেজা ফয়সাল
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!