- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০৪:১৪ পিএম
বরগুনার তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন
মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
‘খাল কেটে কৃষক বাচাঁও, ফসল বাড়াও’-শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবাগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক কৃষক অংশগ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, গোপের খালটি পায়রা নদীর শাখা খাল হিসেবে রেকর্ডভুক্ত হয়ে আছে। খালটির পানি প্রবাহ সচল থাকাকালীন সময়ে বেতিপাড়া, জাকিরতবক, সুন্দরীয়া, চরপাড়া এলাকার কয়েক হাজার কৃষক ফসল উৎপাদন করতেন। কিন্তু খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ এলাকার জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছেনা। তাই খালটি খনন না হলে এই এলাকার কৃষকরা মাঠে মারা যাবে। খালটি ভরে যাওয়ায় শুকনো মৌসুমে এলাকার মাঠে পানি উঠতে পারে না, আর বৃষ্টি মৌসুমে পানি নামতে পারে না। খালটি খনন হলে এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মুখে হাসি ফুটবে। তাই অতিদ্রুত খাল খননের দাবি জানান কৃষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য এনায়েদ প্যাদা, সমাজ সেবক মো. শাহ-আলম, কৃষক পরিমল বাবু, হারুন প্যাদা, মোঃ ইসাহাক প্যাদা, আব্দুল কাদের, মোঃ সুলতান মিয়া প্রমুখ।###তাং৩০-০৭-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!