- সোহাগ হাওলাদার,বরগুনাঃ
- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১১:১৬ পিএম
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে গাছচাপায় শ্রমিকের মৃত্যু
বরগুনার তালতলী উপজেলায় গাছ কাটার সময় দুর্ঘটনায় গাছচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো. রুবেল (৪০) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া এলাকার জুলমাত খানের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. রুবেলসহ কয়েকজন শ্রমিক ওই এলাকায় একটি গাছ কাটার কাজ করছিলেন। গাছের উপরের ডালপালা কেটে ফেলার পর সেগুলো পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে ডালগুলো টেনে তোলার জন্য রুবেল পুকুরে নামেন। এ সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ ভারসাম্য হারিয়ে পুকুরের দিকে ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়েন রুবেল। একই সঙ্গে গাছের মাথায় থাকা একটি কাটা ডালের অংশ তার পেটে বিদ্ধ হয়।
ঘটনার পর সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গাছ কাটার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!