- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৭ পিএম
বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।
শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃত সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
জানা যায়, নৌ গোয়েন্দা তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করাইবাড়িয়া বাজারে লেফটেনেল আসিফ আরাফাত এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারি সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার সাথে থাকা মটরসাইকেল ও হেলমেটে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।###
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!