- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:৪৮ পিএম
বরগুনার তালতলীতে ২ কেজি গাঁজা ও ৭৫ পিস ইয়াবাসহ আটক
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে ২ কেজি গাঁজা ও ৭৫ পিস ইয়াবা সহ আবু বকর হাওলাদার, রুবেল মৃধা ও সজল হাওলাদার কে আটক করেছে পুলিশ। এদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সাদরের মালিপাড়া এলাকায় সোমবার দিবাগত রাতে থানা পুলিশ টহল দিচ্ছিল। রাত আনুমানিক সাড়ে চারটার সময় পথচারী হিসেবে ব্যাগ হাতে ৩ জন লোক যাচ্ছিল। পুলিশ এদেরকে সন্দেহ হলে তল্লাশি চালায়। এ সময় এদের ব্যাগ থেকে ২ কেজি গাজা ও ৭৫ পিস ইয়াবা উদ্ধার করে। এরা হলেন পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার মৃতু সাঈদ হাওলাদারের পুত্র মোঃ আবুবকর হাওলাদার (২৮), তালতলী উপজেলার তাতিপাড়া এলাকার আফজাল মৃধার পুত্র রুবেল মৃধা (৩০) ও পার্শ্ববর্তী লাউপাড়া এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল মিয়া জানান, মঙ্গলবার ভোররাতে ২ কেজি গাঁজা ও ৭৫ পিস ইয়াবাসহ এদেরকে আটক করা হয়। দুপুরের দিকে এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।###
তাং১৪-১০-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!