শিরোনামঃ

বরগুনার বামনায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত: কৃষক কার্ডের ১০টি মূল সেবা প্রসারের আহ্বান


মাসুদ রেজা ফয়সাল : 

"কৃষিই সমৃদ্ধি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

আজ ২০/০৫/২০২৬ রোজ বুধবার ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উৎসবমুখর পরিবেশে

 ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 

​অনুষ্ঠানে উপজেলার আধুনিক ও টেকসই কৃষির রূপান্তরে 'কৃষক কার্ড' এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ১০টি মৌলিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​কৃষক কার্ডে প্রদত্ত মূল ১০টি সেবা:

​অনুষ্ঠানে কৃষকদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে কৃষক কার্ডের প্রধান ১০টি ডিজিটাল ও মাঠপর্যায়ের সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়:

১. ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি: সার, বীজসহ প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করা।

২. ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি: সাশ্রয়ী খরচে ফসলের মাঠে সেচের ব্যবস্থা।

৩. সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি: জটিলতা ছাড়াই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা।

৪. স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি: আধুনিকায়নের জন্য ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি সরবরাহ।

৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি: সরকারের দেওয়া আর্থিক প্রণোদনা সরাসরি কৃষকের কাছে পৌঁছানো।

৬. মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি: ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আগাম সতর্কতা ও বাজারদর জানা।

৭. কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি: আধুনিক চাষাবাদ ও প্রযুক্তির ওপর ব্যবহারিক প্রশিক্ষণ।

৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ প্রাপ্তি: দ্রুত ও কার্যকরী বিশেষজ্ঞ পরামর্শ নিশ্চিতকরণ।

৯. কৃষি বীমা সুবিধা প্রাপ্তি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বীমার আওতাভুক্ত করা।

১০. ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি বিক্রয়ের সুবিধা।পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর সভাপতিত্বে 

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটরিং অফিসার বরিশাল অঞ্চল পার্টনার প্রকল্প, উপজেলা কমিশনার ভূমি মোঃ পলাশ আহমেদ, সাবেক পরিচালক মো: গাজী শাহই আলাম, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ,  অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন মোসাঃ তাসমিন জাহান  উপজেলা কৃষি  অফিসার  বামনা,বরগুনা, তিনি উপজেলার কৃষি উন্নয়নের চিত্র এবং পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে সবার সামনে তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে  বলেন,

​"পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসছে। কৃষক কার্ডের এই ১০টি সেবা মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে পারলে আমাদের কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।"

​  ​সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জনাব মোসাঃ নিকহাত আরা উপজেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে এবং সরকারের এই যুগান্তকারী সেবাগুলো প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?