- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম
বরগুনার বামনায় নদীভাঙন রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনা উপজেলায় বিষখালী নদীর ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামসংলগ্ন নদীর তীরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার একমাত্র খাদ্য গুদামটি বিষখালী নদীর তীরে অবস্থিত যেখানে প্রায় ১২০০ থেকে ১৫০০ টন খাদ্যশস্য মজুদ থাকে। নদীভাঙনে এ গুদাম নদীগর্ভে বিলীন হলে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হবে এবং খাদ্য সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হবে।
এছাড়া গুদামের পাশে নির্মিত ভূমিহীন আবাসন প্রকল্পে শতাধিক পরিবার বসবাস করছে। ভাঙনের কারণে এসব পরিবার ও আশপাশের কলাগাছিয়া ও পূর্ব সফিপুর এলাকার প্রায় সাত হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা, সৈয়দ নাজমুল আহসান মাধ্যমিক ইনস্টিটিউট, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, ফেড়িঘাট, লঞ্চঘাটসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নদী ভাঙনের হুমকিতে বর্তমানে খাদ্য গুদাম, ভূমিহীন আবাসন ও আশপাশের গ্রামীণ জনপদের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় বিষখালী নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষার কার্যক্রম হাতে নেওয়ার দাবি জানান তারা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!