শিরোনামঃ

বরগুনার ​বামনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা


মাসুদ রেজা ফয়সাল:

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ‘আতংক নয়, সচেতনতা। ডেঙ্গু নয়, সুস্থতা’ এই স্লোগানকে বুকে ধারণ করে আজ শনিবার (৬ জুন) বেলা ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

​র‍্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন:

​মোসাঃ নিকহাত আরা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

​ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

​ডাঃ খাদিজা আক্তার হেপি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)

​ডাঃ আফসারা আজাদ সারা, মো: মতিউর রহমান এরিয়া ম্যানেজার ব্রাক স্বাস্থ্য কর্মসূচি, 

মো: সালাউদ্দিন হাওলাদার সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মো: হুমায়ুন কবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২ নং সদর ইউনিয়ন পরিষদ, 

​এছাড়াও হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া সবচেয়ে জরুরী। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আমাদের নিজেদের বাড়ি-ঘর এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

​বক্তাদের আহ্বান

"ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করান।"

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও চিকিৎসকরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?