- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ০৬:০৪ পিএম
বরগুনার বামনায় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
মাসুদ রেজা ফয়সালঃ
হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে এবং ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে পলিথিনের ক্ষতি ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর সচেতনতামূলক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় বামনা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পলিথিনের পরিবর্তে টেকসই ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পরে ৩০ জন ব্যবসায়ীর মাঝে ৫০টি করে পাটের ব্যাগ বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে। এটি শত বছরেও পচে না—ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, কৃষি উৎপাদন কমে যায় এবং নদী-সমুদ্রসহ জলাশয়ে জলজ প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে। পলিথিন পুড়লে ডাইঅক্সিন ও ফিউরান নামক বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়, যা ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার বাড়ানো সময়ের দাবি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ পলাশ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ফার্মেসী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বাসির মোল্লা, প্রভাষক মোঃ জাকির হোসাইন, ইকো সুন্দরবন প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় ও কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা এবং সিনিয়র সহ-সভাপতি মাসুদ রেজা ফয়সাল।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!