- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৪:০৫ পিএম
বরগুনার আরপাঙ্গাশিয়ায় বাজেট পরিকল্পনা সভা' প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি
সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন বাজেট প্রণয়নকে সামনে রেখে বাজেট পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, প্রান্তিক নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়।
শুক্রবার (৬ জুন) আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘আরপাঙ্গাশিয়া ইউনিয়ন নাগরিক ফোরাম’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি মো. মাজহারুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন স্থানীয় সরকারের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাগরিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, উপকূলীয় এলাকার বাস্তব চাহিদা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ থাকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে, মোঃ মাজহারুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আরপাঙ্গাশিয়ার কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিধবা, স্বামী পরিত্যক্তা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। তাই তাদের জন্য বাজেটে পৃথক বরাদ্দ নিশ্চিত করা জরুরি।
সভায় বক্তারা বলেন, আরপাঙ্গাশিয়া একটি নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ ইউনিয়ন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে এখানকার মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ, এককালীন আর্থিক সহায়তা, নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভা শেষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে নাগরিক ফোরামের পক্ষ থেকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। নাগরিক ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব বাজেট প্রণয়ন করবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!