- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১ পিএম
বরগুনার আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর যৌথ অভিযানে শনিবার বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য বাড়ি থেকে ৬২ বাষট্টি বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়েছে।
জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০) পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের সরকারি মূল্য ৮০২৫০ (আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার) পালিয়ে যায়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হাসান জানান, জব্দকৃত সার আমতলী থানায় নিয়ে আসা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।###
এই বিভাগের আরো খবর
-
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধিঃ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা‘জিয়ানগর উপজেলা’ উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে...
-
যবিপ্রবি প্রতিনিধি:শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ইফতার...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!