- প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১১:২৩ পিএম
বোরহানউদ্দিনে পূর্ব শত্রু জের ধরে হামলা আহত ৩
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ সুত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মমিনউদ্দিন মেস্তরিবাড়ি এলাকায়
রবিবার ২০ শে জুলাই পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ জসিম ও খোরশেদ আলমকে মোঃ মোস্তফা মাল, মোঃ নওয়াব মাল, মোঃ সাফিজল মাল, মোঃ হারুন মাল,সাগর মাল,আব্বাস মাল,সেলিম মাল,মোঃ গিয়াস উদ্দিন,মহিউদ্দিন মাল,মেহেদী,মুন্না(১৮),ইকরাম,নারগিছ,ইয়ানুর সহ আরো অজ্ঞাত বেশ কয়েকজন আব্দুল মান্নানের ভোগকৃত জমি দখল করতে গেলে তারা বাধা দেয়, বাধা দেওয়ার পরই আব্দুল মান্নান এর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে এলো পাতারি মারধর করে পিটিয়ে জখম করে অভিযুক্তরা, পরবর্তীতে আব্দুল মান্নান কে বাঁচাতে তার ভাতিজা জসীমউদ্দীন ও ভাই খোরশেদ আলম এগিয়ে আসলে তাদেরকে দা ও ছুরি দিয়ে আঘাত করে, আঘাতের ফলে জসীমউদ্দীনের মাথায় গুরুতর জখম হশে বারোটি সেলাই লাগে এবং খোরশেদ আলমের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, জমি সংক্রান্ত বিভিন্ন ঝামেলা নিয়ে অভিযুক্তদের সাথে আমাদের আদালতে একটি মামলা চলমান রয়েছে, কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখিয়ে তারা আমাদের কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে যায় আমরা তখন ভয়ে মুখ খুলতে পারিনি কিন্তু আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজি মামলা দায়ের করি, তারা আওয়ামী লীগের পালিত সন্ত্রাসী বলে দাবি করেন তারা।
এ সকল ঘটনার প্রেক্ষিতে রবিবার ২০শে জুলাই বেলা তিনটায় প্রতিশোধ নিতে তাদের জমি দখল করতে যান অভিযুক্তরা বলেও জানান তিনি। পরে বাধা দিলে তাদের উপর আক্রমণ করে।
বর্তমানে আহতরা বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!