- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২১ এএম
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন,ড্রেজার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা,ড্রেজার ও বলগেট জব্দ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।এ সময় দুটি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্দ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করে আসছিল বিষয়টি নজরে আসলে ১৪ই সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রণজিৎ চন্দ্র দাস তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্ধ করেন।
এ সময়ে ড্রেজার ও বলগেটের সাথে থাকা মো: টিপু (৪০),মো: মনির (২৫),মো: ফয়সাল (২৮) আটক করা হয়।
আটকৃত টিপু ও মনিরকে ২০০০০০ (দুই লাখ) টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ফয়সালকে ১০০০০০ (এক লাখ) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
এছাড়াও তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা দিয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও তার টীম এবং নৌপুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান-উজ্জামান ১৪ সেপ্টেম্বর রাতে সাংবাদিকদের বলেন,তেতুলিয়া নদী ভাঙ্গন রোধে আমরা চেষ্টা করে যাচ্ছি,কিন্তু একটি চক্র বালি উত্তোলন করে চেষ্টা ব্যাহত করছে,আজকে একটি চক্রকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং মোবাইল কোটের মাধ্যমে মাধ্যমে তিনজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!