শিরোনামঃ

বিশ্ব পরিবেশ দিবসে মুলাদীতে র‍্যালি, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলার ৭৪ নং দক্ষিণ-পূর্ব চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ । এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সেইন্ট বাংলাদেশ ও প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল।


সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের উপদেষ্টা কাজী জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সমন্বয়ক সাঈদ পান্থ।


আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশন এলাকা, মুলাদী ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পরে চিত্রাঙ্কন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?