- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৮ পিএম
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ঘিরে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি
যবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উদ্বোধনী দিনে যবিপ্রবির ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (পিটিআর) কর্তৃক আয়োজিত ফ্রী ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসা সেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আামি বিশ্বাস করি।
সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবির সপ্তাহব্যাপী এই কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও গতিশীলতা ফিরিয়ে আনা এবং সুস্থ জীবনযাপনে ফিজিওথেরাপিস্টদের অসামান্য অবদানকে সবার সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এবারের মূল ফোকাস থাকবে কীভাবে সঠিক ও নিয়মমাফিক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো যায়, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা যায় এবং স্ট্রোক-পরবর্তী রোগীদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে থাকছে- ৭ সেপ্টেম্বর বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প ও সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন, ৮ সেপ্টেম্বর নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস কেন্দ্রিক বিশেষ প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মূল অনুষ্ঠান, ১০ ও ১২ সেপ্টেম্বর গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প, ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন এবং সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সমাপনী।
এই বিভাগের আরো খবর
-
দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে নারী, শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি:আইনি জটিলতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে প্রায় সাড়ে চার বছর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!