- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র সভাপতি নির্বাচিত; শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত মশিউর রহমান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
আগামীকাল ২০ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন।
এ নির্বাচনে ১২ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানান।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান। তিনি জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১৮ সাল থেকে তার দায়িত্ব পালন করে আসছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ায় সহকর্মী বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন মশিউর রহমান।সাংবাদিক সঞ্জিব দাস কে মশিউর রহমান বলেন, “আমি ২০১৮ সালে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র প্রতিষ্ঠালগ্ন থেকেই সব সময় চেষ্টা করেছি ক্লাবের সুনাম ধরে রাখতে। ক্লাবের প্রতিটি সদস্যকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি। আমি এ যাবৎ দায়িত্বশীলতার সাথে ক্লাবটি পরিচালনা করে আসছি। যেহেতু আমি আবারও সভাপতি নির্বাচিত হয়েছি, আমি সব সময় এই প্রেসক্লাব এবং ক্লাবের প্রতিটি সদস্যকে নিজের বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করবো। তাদের সকল সময়ে পাশে থাকবো এবং ক্লাবের সার্বিক কল্যানে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও ৫টি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাবের পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয় রয়েছে। ২০ সেপ্টম্বর এ ক্লাবেই বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ক্লাবের ৫০ জন সদস্য ভোটার রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস। সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!