- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬ ১০:৪৪ এএম
বিধবা নারীকে কুপ্রস্তাব ও তুলে নেওয়ার হুমকি'বোরহানগঞ্জে ‘সুদি’ নিরবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে এক বিধবা নারীকে কুপ্রস্তাব দেওয়া, বিভিন্ন প্রলোভন দেখানো এবং প্রস্তাবে রাজি না হওয়ায় রাতে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘সুদি’ নিরব ওরফে নিরব মিজির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী সোনিয়া।
শুক্রবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে সোনিয়া অভিযোগ করেন, তিনি কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী সবুজের স্ত্রী। স্বামী সবুজ জীবিত থাকা অবস্থায় তিনি বোরহানগঞ্জ বাজারে গেলে নিরব বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। এতে ভয়ে তিনি বাজারে আসা বন্ধ করে দেন।
সোনিয়ার দাবি, তার স্বামী সবুজ মারা যাওয়ার পরও নিরব তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকেন। একই সঙ্গে দুই সন্তানসহ তাদের দেখাশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। বিষয়টি সহ্য করতে না পেরে সোনিয়া স্থানীয় বিএনপি নেতা শামিম খান, জসিম উদ্দিন মাতাব্বর, বিপি রাজ্জাক ও ফারুক ফরাজীকে বিষয়টি জানান।
পরে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সালিশ বসানো হলে নিরব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি দাবি করেন, সোনিয়ার স্বামী সবুজের কাছে তার চার লাখ টাকা পাওনা রয়েছে। তবে সালিশে উপস্থিত ব্যক্তিরা ওই পাওনার স্বপক্ষে কাগজপত্র বা ডকুমেন্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ করেন সোনিয়া।
সোনিয়ার ভাষ্য, সালিশে নিরবকে ভবিষ্যতে তার দিকে না তাকানো এবং কোনো ধরনের হয়রানি না করার জন্য বলা হয়। কিন্তু স্থানীয় নেতাদের কাছে বিষয়টি জানানো হয়েছে—এ কারণে ক্ষুব্ধ হয়ে নিরব তাকে রাতে তুলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোনিয়া বলেন, স্বামীকে হারিয়ে তিনি বর্তমানে দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। নিজের সম্মান, সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কাছে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সোনিয়া।
তিনি বলেন, একজন অসহায় বিধবা নারী হিসেবে নিজের ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় তিনি সবার সহযোগিতা চান।
এদিকে নিজের নিরাপত্তা ও জীবন বাঁচাতে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সনিয়া।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,তদন্ত চলছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!