- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৮:০৩ পিএম
বেরোবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস হলো আজ
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ আগস্ট, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে সক্রিয় হওয়া উচিত। গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।
এ সময় তিনি জানান, নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শিকার যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে। নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য।
ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিনহাজুর রহমান মেহেদী
01992459178
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!