- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৫:৫০ পিএম
বাস-মাহেন্দ্রার সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম (৪৮) নিহত হয়েছে।
এঘটনায় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ কালকিনি উপজেলার পূর্বদর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
মঙ্গলবার (৯ জুন) তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা যাত্রী ওই নারী নিহত হয়। এঘটনায় আহত আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!