- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৯:২৬ পিএম
বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৪ অসহায় ও প্রতিবন্ধীর
মাসুদ রেজা ফয়সাল:
অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সবসময় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সহজ, গতিময় ও স্বাভাবিক করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের আত্মনির্ভরশীলতার পথকে আরও সুদৃঢ় করবে।
তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে এসব কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের এমন মানবিক সহায়তা কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। হুইল চেয়ার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মাসুদ রেজা ফয়সাল
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!