শিরোনামঃ

বামনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


মাসুদ রেজা ফয়সালঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার বামনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১০৯ বরগুনা-১ এবং ১১০ বরগুনা-২ আসন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ কুদরত-ই-খুদা পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম এবং মোঃ আতিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার, বরগুনা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ পলাশ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বামনা ও সহকারী রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১১০ বরগুনা-২ আসন।

কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণের ধাপসমূহ, আইনগত নির্দেশনা এবং নির্বাচনকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, বামনা, বরগুনা।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?