- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৬:০৮ পিএম
বামনায় থানার প্রধান সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলার থানার সম্মুখের প্রধান সড়কের চলমান আরসিসি ঢালাই কাজের গুণগত মান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আজ (মঙ্গলবার) উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার। পরিদর্শনের সময় নির্মাণ কাজের তদারকিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার আবুল কালাম আজাদ রানা।
পরিদর্শনকালে কর্মকর্তাগণ সড়কের ঢালাইয়ের পুরুত্ব, ব্যবহৃত সামগ্রীর গুণগত মান এবং কাজের সার্বিক অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। সিডিউল অনুযায়ী উন্নত মানের সামগ্রী ব্যবহার করে টেকসইভাবে কাজ সম্পন্ন করায় উপস্থিত সকলেই কাজের গুণগত মান নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, "সরকারের উন্নয়নমূলক কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস নেই। থানার প্রধান সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সিডিউল মেনে যথাসময়ে টেকসইভাবে কাজটি সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কাজের মান সন্তোষজনক।"
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার আবুল কালাম আজাদ রানা বলেন, "সিডিউল মেনেই শতভাগ গুণগত মান বজায় রেখে সড়কটির নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা একটি টেকসই সড়ক এলাকাবাসীকে উপহার দিতে পারব বলে আশা রাখছি।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সড়কটির নির্মাণকাজ শেষ হলে উপজেলা সদর ও থানায় যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!