- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৭:৫৬ পিএম
বামনায় সুন্দরবন রক্ষা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বামনায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন রক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর বাস্তবায়নে 'ইকো সুন্দরবন প্রকল্প' এই অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান। বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনির হোসেন সজিব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিপুল কুমার বিশ্বাস এবং বামনা থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পরিবেশকর্মীরা কর্মশালায় অংশ নেন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় ও ফিল্ড অফিসার আদিবা সুলতানা।
আলোচনায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণের কারণে নদী-খাল, বনাঞ্চল ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক মাটি ও পানিতে মিশে একদিকে ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে, অন্যদিকে মাছ ও জলজ প্রাণীর মৃত্যুর কারণ হচ্ছে। এমনকি এই বিষাক্ত উপাদান মানুষের খাদ্যচক্রে প্রবেশ করে ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল সরকারি আইন দিয়ে পলিথিন বন্ধ করা সম্ভব নয়, যদি না জনগণ তাদের আচরণ পরিবর্তন করে। পলিথিনের ওপর নির্ভরতা কমিয়ে কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ বা কাগজের মতো পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে কর্মশালাটি শেষ হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!