- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৯ পিএম
বামনায় সনাতনী সম্প্রদায়ের সাথে সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় সনাতনী সম্প্রদায়ের সাথে সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জী।
এসময় আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক ও মানিক কুমার পক্ঙোজ।
অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান করেন এবং নুরুল ইসলাম মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বামনা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!