- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০৮:২১ পিএম
বামনায় পুকুরে ডুবে মামা-ভাগ্নের করুন মৃত্যু
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে মিলাদ, বাড়ির পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগ্নের এক অত্যন্ত মর্মস্পর্শী ও করুণ মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন দক্ষিণ আমতলী নাজির বাড়ির তৈয়ব আলী নাজিরের ছেলে, স্থানীয় মসজিদের ইমাম ও সুবক্তা হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) এবং তার ভাগ্নে, পূর্ব সফিপুর গ্রামের হাফেজ গাজী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে ও ঢাকার একটি হিফজ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে তৈয়ব আলী নাজিরের স্ত্রী (হাফেজ তানভীরের মা) ইন্তেকাল করেন। আজ (শনিবার) মরহুমার রুহের মাগফিরাত কামনায় নাজির বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন চলছিল। স্বজনরা জানান বাড়িভর্তি মেহমান ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সবাই যখন আয়োজনের কাজে ব্যস্ত, ঠিক তখন দুপুর নাগাদ হাফেজ তানভীর বাড়ির পাশে নতুন খনন করা গভীর পুকুরে গোসল করতে নামেন। এ সময় তার সঙ্গে ভাগ্নে ওবায়দুল্লাহও গোসলে অংশ নেয়।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, মামা-ভাগ্নে দুজনের কেউই সাঁতার জানতেন না। পুকুরটি নতুন করে গভীর করে কাটার কারণে পানির গভীরতা ছিল অনেক বেশি।
বেশ কিছু সময় পর তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালায়। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একদিকে মায়ের মৃত্যুর শোক, তার ওপর তিন দিনের মাথায় একমাত্র ছেলে ও নাতির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নাজির বাড়ি তথা পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকায় এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!