- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৫ পিএম
বামনায় অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় অটোচালক মো. আজিজুল সিকদারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বামনা উপজেলা গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নিহত আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আজিজুল সিকদার (২৫) উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি অটো রিকশা চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাইফুল ইসলাম (৩৫) ও হৃদয় হাওলাদার (২২) নামের দুই যুবক তাকে অটোরিকশাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পথচারী এক ব্যক্তি রক্ত দেখে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে পুলিশকে জানায়।
খবর পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই রাতেই অভিযান চালিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের পিতা মো. ফারুক সিকদার ও মা মরিয়ম বেগম। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির ২ নং ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আনিসুজ্জামান দুলাল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্যরা।
বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ড শুধু আজিজুলের পরিবার নয়, সমগ্র এলাকার মানুষকে মর্মাহত করেছে। আমরা এ হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ফাঁসি দাবি করছি।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!