- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ০৬:১৮ পিএম
বামনায় মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পকে রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন ও নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান
মাসুদ রেজা ফয়সাল:
বামনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে প্রকল্পের শিক্ষকবৃন্দ
আজ ১৮/০৫/২০২৬ রোজ সোমবার বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ বাকাবিল্লাহ সভাপতি মাউশিক শিক্ষক কল্যান পরিষদ, তিনি বলেন ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে চালু হওয়া এ প্রকল্প ইতোমধ্যে ৭টি পর্যায় সফলভাবে শেষ করে বর্তমানে ৮ম পর্যায়ে চলমান রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠ পর্যায়ে প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং সপ্তম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দেয়া হয়েছে। বক্তব্য রাখেন মেঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মাউশিক শিক্ষক কল্যান পরিষদ,তিনি বলেন
বর্তমানে প্রকল্পে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় দায়িত্ব পালন করছেন। অথচ পাঠদানের পাশাপাশি যাকাত সংগ্রহে উদ্বুদ্ধকরণ, মাদক-বাল্যবিবাহ-সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন প্রগ্রাম বিনা পারিশ্রমিকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!