- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৪:১৪ পিএম
বামনায় মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন লাশ উদ্ধার
মাসুদ রেজা ফয়সাল:
বরিশাল–পাথরঘাটা মহাসড়কের বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের খানবাড়ি সংলগ্ন সড়ক থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা সড়কে লাশটি পড়ে থাকতে দেখে বামনা থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ সড়কে অজ্ঞাত লাশের খোঁজ পেয়ে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে।
ওসি আরও জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা কাটা অবস্থায় চামড়ার সঙ্গে ঝুলছিল। এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!