- প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০১:২২ পিএম
বামনায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
"কৃষিই সমৃদ্ধি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ও রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচ এবং গ্রীষ্মকালীন সবজি সহ বিভিন্ন চারা ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন, ২০২৬) সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে ৫ হাজার ২৫০টি বিভিন্ন জাতের চারা ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা বলেন, "বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের কৃষি ও কৃষককে সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে বামনা উপজেলার কৃষকরা উপকৃত হবেন এবং স্থানীয় কৃষি উৎপাদন আরও বেগবান হবে।"
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম তাঁর বক্তব্যে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সঠিক নিয়মে বীজ ও চারা রোপণের পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, সার ও চারা পেয়ে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!