- প্রকাশিত: ১২ জুন ২০২৬ ০২:৩৬ পিএম
বামনায় জেলা প্রশাসকের দিনব্যাপী নিবিড় পরিদর্শন
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বামনা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের উন্নয়নমূলক প্রকল্প দিনব্যাপী নিবিড় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি এই ঝটিকা সফর ও পরিদর্শন সম্পন্ন করেন। সফরকালে তিনি মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা সদর থেকে সরকারি জিপযোগে বামনা উপজেলার উদ্দেশ্যে রওনা হন জেলা প্রশাসক। বামনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে তিনি দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
এরপর দুপুর আড়াইটায় বামনা থানা পরিদর্শনকালে জেলা প্রশাসককে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ শেষে থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি ঐতিহ্যবাহী বামনা সরকারি সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে বামনা সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা প্রাপ্তির সার্বিক খোঁজখবর নেন। একই সাথে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা দেন। বিকেল সাড়ে তিনটায় তিনি উপজেলার সোনাখালী এলাকার গুরুত্বপূর্ণ ‘খেজুরের খাল’ কাটা কর্মসূচী সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর জেলা প্রশাসক বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, "সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।"
এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ তালুকদার, ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রাশেদ খান মামুন, এবং ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী ব্যস্ততম সফর শেষে বিকেল ৫টায় জেলা প্রশাসক ডৌয়াতলা ইউনিয়ন তথা বামনা উপজেলা ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। জেলা প্রশাসকের এই নিবিড় পরিদর্শনে উপজেলার সর্বস্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!