- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯ পিএম
বামনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মাসুদ রেজা ফয়সাল
বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ ও ইউপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে একটি অসাধু মহল সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়নবাসীর উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ডৌয়াতলা বাজারের মূল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থন্বেষী মহল চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন, গত ৫ই আগস্টের ঘটনার পর বিএনপি নামধারী একটি গোষ্ঠী স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। ওই গোষ্ঠীই বর্তমানে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে।
এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধন করার কোনো যৌক্তিক কারণ নেই। আমার ৮নং ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডের তালিকায় আমি হস্তক্ষেপ করিনি। ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ইন্টারভিউ নিয়ে নাম নির্বাচন করেছেন। ইউনিয়নে ১২৬০টি আবেদন থেকে ৬০৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদি প্রমাণ হয় আমি আমার ওয়ার্ড ব্যতীত অন্য কারো নাম তালিকাভুক্ত করেছি কিংবা কারো কাছ থেকে টাকা নিয়েছি, তবে আমি আজীবনের জন্য ডৌয়াতলা ছেড়ে চলে যাব।”
তিনি আরও বলেন, “কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সত্যের পক্ষে থাকতে হবে।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!