- প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ০৩:২১ পিএম
বামনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
সরকারের ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বরগুনার বামনা উপজেলায় বৃক্ষরোপণ এবং রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ জুন (শনিবার) দুপুর ১২টায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সারাদেশের ন্যায় একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বামনা উপজেলায় শুধু গাছ রোপণই নয়, বরং রোপিত চারার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি রাখবে। এ কর্মসূচি সফল করতে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!