- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০৫:৫১ পিএম
বামনায় চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
।
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলার ১০ নং চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। আজ সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
আজকের এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোসা: সালমা বেগম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঁচান নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সেলিম সরদার।
সভায় উপস্থিত সকলের মতামত ও বিধি মোতাবেক আগামী মেয়াদের জন্য ১২ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমীন
নবনির্বাচিত কমিটির পদবি ও সদস্যরা হলেন—
জমিদাতা সদস্য: কামরুজজামান (কামরুল) সভাপতি নির্বাচিত হন।
সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ বাচ্চু হাওলাদার ( অভিভাবক সদস্য)। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে যেসব সদস্য নির্বাচিত হন তারা হলেন
অভিভাবক সদস্য: সুমাইয়া আক্তার, মোঃ ফুল খাঁ ও ছালমা বেগম
বিদ্যুৎসাহী মহিলা সদস্য: ছালমা আক্তার
বিদ্যুৎসাহী পুরুষ সদস্য: মোঃ আল আমিন হোসেন
উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি: মাসুমা আক্তার
শিক্ষক প্রতিনিধি (সদস্য): জায়েদা বেগম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য): মোঃ আব্দুস শহিদ
ইউপি সদস্য: ছালমা বেগম
সদস্য সচিব: সেলিনা ইয়াসমীন(প্রধান শিক্ষক) ভারপ্রাপ্ত।
উল্লেখ্য, বক্তারা বলেন ১৯৬৪ সালে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়। নতুন কমিটি গঠনের পর বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটির দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
এই বিভাগের আরো খবর
-
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতি নিধি ঃতামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে...
-
পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ বছরের জন্য ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয়গুলো...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!