- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০৮:১১ পিএম
বামনায় আরডিএফ’র উদ্যোগে দুর্যোগ পূর্ব প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর সহযোগিতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে "গার্লস গেট ইকুয়াল ২.০" প্রকল্পের আওতায় এই মহড়ার আয়োজন করা হয়। বর্তমান সময়ের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন ও দুর্যোগ পূর্ব প্রস্তুতির গুরুত্ব বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আরডিএফ বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলায় মোট ১১টি ইউনিটে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই দুর্যোগ পূর্ব সচেতনতা ও প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় শিল্পী ও কলাকুশলীদের প্রশিক্ষণ এবং মাঠ পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সাইক্লোন প্রিপার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)।
আসমাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবক এবং বামনা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বামনা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, আসমাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম এবং বামনা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আরিফুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মুক্তাদির, বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান নাজির ধলু, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জমাদ্দার এবং সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।
এছাড়াও অনুষ্ঠানে বামনা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং সিপিপির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের মহড়া ও পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!