- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৭:২২ পিএম
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের-২০২৫ এর শুভ উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রথমবারের মতো বরগুনার বামনায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বামনা উপজেলা জাতীয়তাবাদী তরুণ প্রজন্মের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী ও সম্মানিত সদস্য রুহুল আমিন শরীফ। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মির্জাগঞ্জ একাদশ ও আমুয়া একাদশ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!