- প্রকাশিত: ১২ মে ২০২৬ ১০:০২ পিএম
বামনায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টা ০৫ মিনিটের দিকে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নির্দেশনায় এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ডৌয়াতলা ইউনিয়নের বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে আফজাল হোসেনের দোকানের সামনে থেকে মিজানুর রহমানকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আটককৃত মিজানুরের লুঙ্গির কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বামনা উপজেলার ৯ নং ওয়ার্ডের হোগলপাতি গ্রামের মৃত চান মিয়া হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি উপজেলার লক্ষণা এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!