- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০৪:২৯ পিএম
বামনার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দু'আ মোনাজাত
মাসুদ রেজা ফয়সাল:
“আদর্শ নারী শিক্ষা উন্নত জাতি গঠনের পূর্বশর্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দু'আ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সকাল ১০.৩০মিনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ রানা , মোঃ মশিউর রহমান হাসিব এবং জনাব মোঃ আনোয়ার হোসেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সভাপতি নিজ নিজ আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও বিদায়ী বক্তব্য প্রদান করা হয়
একাদশ শ্রেণির পক্ষে বক্তব্য: সুরাইয়া আক্তার ও মিম আক্তার।
দ্বাদশ শ্রেণির (পরীক্ষার্থী) পক্ষে বক্তব্য রাখেন তামান্না আক্তার
শিক্ষকদের পক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ হোসেন আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে মোসাঃ নিকহাত আরা বলেন, "নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আদর্শ ও উন্নত জাতি গঠন অসম্ভব। বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার আলো ছড়াতে অনন্য ভূমিকা পালন করছে।" তিনি পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় সততা ও নিষ্ঠার সাথে অংশ নিয়ে দেশের কল্যাণে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষার হল-সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দু'আ ও মোনাজাত পরিচালনা করেন মোঃ শাহজাহান। কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সর্বস্তরের ছাত্রীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!