- প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০৭:৫১ পিএম
বামনা উপজেলা যুব ফোরামের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে
মাসুদ রেজা ফয়সাল:
পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ রোধে বরগুনার বামনায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর বাস্তবায়নে এবং 'ইকো সুন্দরবন' প্রকল্পের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বেলা ১২ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা,
জার্মান সরকার ও হেলভেটাস কো-অপারেশনের আর্থিক সহযোগিতায় এই পরিবেশবান্ধব কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি মোসাঃ নিকহাত আরা বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বায়ুদূষণ রোধ ও একটি সবুজ-সুন্দর আগামী প্রজন্ম গড়ে তুলতে এই উদ্যোগ প্রশংসনীয়।" তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে 'ইকো সুন্দরবন' প্রকল্প ও রূপান্তর সংস্থার স্থানীয় কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা জাতীয়তাবাদ দল বিএনপির সন্মানিত সদস্য সাবেক ইউপি সদস্য মোঃ সাহজাহান জমাদ্দার, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশের বিপর্যয় রোধে এই প্রকল্পের আওতায় উপজেলা চত্বরে, থানা কমপ্লেক্স চত্বরে, ১২ নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে , ১৬ নং পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩ নং রামনা শেরই বাংলা সমবায় মাঃ বিঃ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ বক্ষ রোপন করা হয় এলাকায় পর্যায়ক্রমে আরও বিপুল সংখ্যক বৃক্ষরোপণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!