- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭ পিএম
বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
গৌরনদী প্রতিনিধি:
বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুন প্রজন্মের ভুমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী ডিবেটিং সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুস্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্রভাষক জিনাত জাহান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পী সিকদার। বিতর্ক প্রতিযোগিতায় গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা অংশগ্রহন করে। সবশেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!