- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৪ এএম
বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালাম সন্ত্রাসী হামলার শিকার,গ্রেফতার তিন
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: ইমরান খান সালাম।
৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টায় উপজেলা চত্বরের কৃষি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার ও এম এস চাউলের ডিলার রুহুল নিকারী সরকারী নিয়ম মাফিক চাল বিতরণ না করে গোপনে বাজারজাত করে আসছে দীর্ঘদিন থেকে। এই চাল বিতরণে অনিয়ম-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাংবাদিক ইমরান খান সালামকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং হামলা ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন রুহুল নিকারি, সবুজ নিকারি, আবুবক্কর।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সকল হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!