- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০ পিএম
বাকেরগঞ্জে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা : শিশু-কিশোরদের আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করার অনন্য আয়োজন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় মানুষের মাঝে দারুণ উৎসাহ সৃষ্টি করেছে।
আধ্যাত্মিক ও নৈতিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, কুইজ, সাবলীল ইংরেজি, উর্দু, আরবি ও বাংলায় বক্তব্য, আল্লাহর ৯৯ নাম, কবিতা আবৃতি, গজল, হামদ, নাতে রাসুল (সা.), টেলিগ্রাফি ও বাংলা প্রবন্ধসহ মোট ৩০টি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। সমাজসেবক আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান ও যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আ. সবুর।
প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনা ও ইসলামী চেতনায় উজ্জীবিত বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং তাদের জীবনে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওসার আহম্মেদ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!