- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ১২:৫৯ পিএম
বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি :
“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। নারী সংগঠক ফুলে জান্নাত সুরভী-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার সহকারী পুলিশ পরিদর্শক তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামিম আহম্মেদ।
বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তারা কন্যা শিশুদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!