- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯ পিএম
বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ইমরান খান সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, হাফেজ খলিলুর রহমান, কাওসার হোসেন ক্ষৌনিশ, গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, শামিম আহম্মেদ, মহিবুল ইসলাম সৌরভ, মো: মোহাসিন হোসেন মোল্লা, রায়হান হোসেন, বেল্লাল হোসেন, কামাল মৃধা, জহিরুল ইসলাম,মাইনুল ইসলাম, মেহেদী হাসান, মো: রাজিব হোসেন,আবু বকর,নাজমুল হাসান শান্ত,মো:হ্রদয় শিকদার প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে ইমরান খান সালামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় স্থানীয় সবুজ নিকারি,রুহুল নিকারি,আবু বকর সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সালামের উপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়। এতে সালাম গুরুতর আহত হলে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!