- প্রকাশিত: ২৯ মে ২০২৬ ০৯:১৭ এএম
বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান
বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশীরচর গ্রামের এক অসুস্থ ও অসহায় নারীর জন্য ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করা হয়েছে। মানবিক এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ৪ বান ঢেউটিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন বরিশাল সোসাইটির আহ্বায়ক মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ বাস্তবায়নে ব্যারিস্টার ফুয়াদসহ তার কয়েকজন বন্ধু আর্থিক সহযোগিতা করেছেন। এছাড়া বাকি অর্থ তিনি নিজের ব্যক্তিগত জাকাত তহবিল থেকে প্রদান করেছেন।
মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান জানান, আসন্ন ঈদুল আজহার পর ওই অসহায় নারীর জন্য একটি পূর্ণাঙ্গ ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল আমীন। এছাড়াও সহযোগিতায় ছিলেন বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক মো. আবুল বাশার, বাবুগঞ্জ ধূমকেতু ফাউন্ডেশনের সভাপতি সবুর খান, ঢাকাস্থ চাঁদপাশা সমিতির সদস্য মো. শাওন, মিজানুর রহমানসহ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব।
স্থানীয়রা জানান, অসুস্থ ও অসহায় ওই নারীর বসবাসের জন্য নিরাপদ ঘরের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। মানবিক এই সহায়তা তার জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে এবং সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!