- প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ০৭:৪৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে গোপালগঞ্জে ভোটের গাড়ি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে গোপালগঞ্জে ভোটের গাড়ি প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌঁছে সেখানে উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বেলা ৪ টায় গোপালগঞ্জে শহরের পৌরপার্কে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ। এরআগে সকালে কোটালীপাড়া উপজেলায় ভোটারদের সচেতনতা বাড়াতে সুপার ক্যারাভান ভোটের গাড়ি প্রচার কার্যক্রম চালায়। আগামীকাল ভোটের গাড়ীর কার্যক্রম জেলার কাশিয়ানী উপজেলায় পরিচালিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
“দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়। এ কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
‘দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!